সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষধর সাপের কামড়ে নুসরাত আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত ওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে খেলছিল নুসরাত। একপর্যায়ে উঠানের একটি গর্তে হাত দিলে সেখানে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন।


















