ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টাঙ্গাইলের জেলা প্রশাসক গোল্ডকাপে ঘাটাইলের জয় Logo শাহপরীরদ্বীপে ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন Logo কাঁঠালিয়ার এক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি, সফল জমজ দুই ভাই Logo কুড়িগ্রামে এইচএসসি কেন্দ্রে অনুপস্থিত ট্যাগ কর্মকর্তা, ফোনে দায়িত্ব হস্তান্তর Logo ফুলগাজীতে বেড়িবাঁধ উপচে লোকালয়ে মুহুরীর পানি Logo হালুয়াঘাটে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, স্মারকলিপি প্রদান Logo ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার চায়না দুয়ারি জাল জব্দ Logo উত্তরবঙ্গের সেরা মুগ্ধ বিউটি মেকওভার, সম্মাননা পেলেন সুমি Logo নেত্রকোনায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর Logo টানা বর্ষণে নরসিংদীতে জলাবদ্ধতা, স্থবির জনজীবন

হালুয়াঘাটে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, স্মারকলিপি প্রদান

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাটে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মচারীরা।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মচারীরা কর্মবিরতি পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমবেত হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবিসংবলিত স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অতি স্বল্প পারিশ্রমিকে দায়িত্ব পালন করলেও এখনো বেতন-ভাতা বৃদ্ধি বা বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে তাদের দৈনিক পারিশ্রমিক ১৩০ থেকে ১৯৩ টাকা, যা বর্তমান বাজার পরিস্থিতিতে পরিবারের ন্যূনতম ব্যয় নির্বাহের জন্যও পর্যাপ্ত নয়।

আন্দোলনরত কর্মচারীরা বলেন, শাখা ডাকঘরের কর্মচারীরা দীর্ঘদিন ধরে ডাক বিভাগের গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসলেও তারা ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই জীবিকার নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করতে বাধ্য হয়েছেন।

তাদের দুই দফা দাবির মধ্যে রয়েছে শাখা ডাকঘরের কর্মচারীদের বেতন-ভাতা যৌক্তিক হারে বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এ সময় ইউনিয়ন পোস্টমাস্টার মো. আনোয়ারুল হক, মো. হেলাল উদ্দিন, মো. ঘামিদুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. আবু হানিফ, মো. আলতাফ হোসেন, মো. আশরাফসহ বিভিন্ন শাখা ডাকঘরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হালুয়াঘাটে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, স্মারকলিপি প্রদান

আপডেট সময় :