ফুলগাজীতে বেড়িবাঁধ উপচে লোকালয়ে মুহুরীর পানি
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে ফেনীর ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকায় লোকালয়ে ঢুকতে শুরু করেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বন্যার আশঙ্কা ও আতঙ্ক দেখা দিয়েছে।
সোমবার (১৩ জুলাই) ভোর থেকে উপজেলার জগতপুর সেতুর দক্ষিণে মনিপুর এলাকায় নদীর পানি বেড়িবাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করতে শুরু করে।
স্থানীয়রা জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের বসতবাড়ি ও কৃষিজমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেকেই সম্ভাব্য বন্যার কথা ভেবে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন।
এলাকাবাসী দ্রুত বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, গত বছরের ভয়াবহ বন্যায় এ অঞ্চলের অনেক মানুষ সর্বস্ব হারিয়েছেন। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বন্যার শঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা।


















