ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টাঙ্গাইলের জেলা প্রশাসক গোল্ডকাপে ঘাটাইলের জয় Logo শাহপরীরদ্বীপে ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন Logo কাঁঠালিয়ার এক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি, সফল জমজ দুই ভাই Logo কুড়িগ্রামে এইচএসসি কেন্দ্রে অনুপস্থিত ট্যাগ কর্মকর্তা, ফোনে দায়িত্ব হস্তান্তর Logo ফুলগাজীতে বেড়িবাঁধ উপচে লোকালয়ে মুহুরীর পানি Logo হালুয়াঘাটে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, স্মারকলিপি প্রদান Logo ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার চায়না দুয়ারি জাল জব্দ Logo উত্তরবঙ্গের সেরা মুগ্ধ বিউটি মেকওভার, সম্মাননা পেলেন সুমি Logo নেত্রকোনায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর Logo টানা বর্ষণে নরসিংদীতে জলাবদ্ধতা, স্থবির জনজীবন

কাঁঠালিয়ার এক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি, সফল জমজ দুই ভাই

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে

বৃত্তি পাওয়া জমজ দুই ভাই মেহরাব হোসেন ও মেহবুব হোসেন

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১১৫ নম্বর বানাই কালিশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া চার শিক্ষার্থীই বৃত্তি পেয়েছে। এর মধ্যে দুজন ট্যালেন্টপুল এবং দুজন সাধারণ বৃত্তি অর্জন করেছে। একই সঙ্গে এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া জমজ দুই ভাইও বৃত্তি লাভ করেছে।

বিদ্যালয়টি উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নে অবস্থিত। দীর্ঘদিন পর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টির চার শিক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, চারজনই বৃত্তি অর্জন করেছে। এতে বিদ্যালয়ের পাশের হার শতভাগ হয়েছে।

জমজ দুই ভাই মেহরাব হোসেন ও মেহবুব হোসেনও এ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে মেহরাব হোসেন ট্যালেন্টপুলে এবং মেহবুব হোসেন সাধারণ বৃত্তি পেয়েছে। তারা উপজেলার বানাই গ্রামের সাবেক প্রধান শিক্ষক ও সমাজসেবক মো. আব্দুল মন্নান হাওলাদারের নাতি এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেনের ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার হাওলাদার বলেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ পরীক্ষায় বিদ্যালয় থেকে চারজন শিক্ষার্থী অংশ নেয় এবং চারজনই বৃত্তি অর্জন করেছে। তাদের মধ্যে দুজন ট্যালেন্টপুল ও দুজন সাধারণ বৃত্তি পেয়েছে। এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এবং বানাই স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, প্রধান শিক্ষক অজয় কুমার হাওলাদারসহ বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের ফলেই এ সাফল্য এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়ার এক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি, সফল জমজ দুই ভাই

আপডেট সময় :