ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কাঁঠালিয়া-রাজাপুরে পালিত হলো জুলাই শহিদ দিবস

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ও রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কাঁঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।

সভায় সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কেএম জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার, উপজেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া কাঁঠালিয়া সরকারি কলেজ, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ ও মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজেও দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী বড়ইয়া ডিগ্রি কলেজেও জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম তালুকদার, নীল কমল সানা, কেএম সোহরাব হোসেন, তাওহিদ আল ইমরান, মো. শহীদুল ইসলাম ও মাকসুদা পারভীন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা মোস্তফা কামাল।

দুই স্থানেই বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়া-রাজাপুরে পালিত হলো জুলাই শহিদ দিবস

আপডেট সময় :