ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন Logo বিশেষ সুবিধা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মবিরতির ঘোষণা Logo এয়ারফ্লো মেশিনেও পচছে পেঁয়াজ, ক্ষতির শঙ্কায় রাজবাড়ীর কৃষক Logo জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মশালা Logo বর্ষায় প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা: সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ Logo সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার Logo কাঁঠালিয়ায় শুরু হয়েছে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ Logo নবীনগরে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে সহকারী শিক্ষকের বিরুদ্ধে তদন্ত Logo গাজী কালুর দরগাহসংলগ্ন খাস জমি ব্যক্তি মালিকানায় রেকর্ডের অভিযোগ Logo শরীয়তপুরের জেলা পরিষদের প্রশাসক নাসির উদ্দীন কালুর জন্য পরিবারের দোয়া কামনা

গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গৌরীপুরে আব্দুল মান্নান ওরফে মুন্নাফ (৬৫) নামে এক বৃদ্ধ দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগার মোড়সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান পাইসকা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ডেংগার মোড় এলাকা থেকে বাড়ি ফিরছিলেন আব্দুল মান্নান। পথে মোতালেবের চায়ের দোকান থেকে প্রায় ৪০ গজ উত্তরে পৌঁছালে ওৎ পেতে থাকা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশের একটি কচুখেতে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।

তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ও স্বজনরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

আপডেট সময় :