জলঢাকায় এনসিপির জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় তিন নেতা
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
“দেশ গড়বে নতুন শক্তি, এগিয়ে যাচ্ছে এনসিপি – দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে” এই প্রতিপাদ্য শ্লোগানকে ধারন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে জুলাই পদযাত্রা ও পদসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে জলঢাকা উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সার্বিক আয়োজনে বনাঢ্য র্যালী ও পদসভা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পথযাত্রার শুরুতেই কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়নের নেতৃত্বে একটি বনাঢ্য র্যালী ডাক বাংলো মাঠ থেকে বের হয় এবং র্যালীরি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে পদসভায় মিলিত হয়।
উক্ত পদসভায় আবু সাঈদ লিয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ এমপি, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইদুজ্জামান বাবু, উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন প্রমুখ।
বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেন, বর্তমান সরকার এনসিপি’র সঙ্গে চরম বৈষম্য করছে মর্মে উল্লেখ করে বলেন, তিস্তা নদীর পানি সুসম বন্ঠন, জুলাই সনদ বাস্তবায়ন, বাজেট বৈষম্য দুরিকরণসহ দেশ থেকে নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মুল কল্পে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময় কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম জলঢাকার কৃর্তি সন্তান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ( উত্তরাঞ্চল ) আবু সাঈদ লিয়নের হাঁত উচিয়ে পরিচয় করিয়ে দিয়ে বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত আগামী দিনের কান্ডারী আবু সাঈদ লিয়ন।
আপনারা এনসিপি’র হাতকে শক্তিশালি করতে আবু সাঈদ লিয়নের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। উক্ত পথসভা অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন জলঢাকা উপজেলা যুবশক্তির আহবায়ক আহসান হাবীব রক্সি।














