ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

অবসরে আতিকুল, আনোয়ার ও আসাদুজ্জামানকে

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৬৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আতিকুল ইসলাম, সদর দপ্তরের উপমহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামানকে অবসরে পাঠানো হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে এই তিন কর্মকর্তাকে অবসরে পাঠানোর কথা জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অতিকুল ইসলাম, আনোয়ার হোসেন ও আসাদুজ্জামানকে অবসরে পাঠানো হলো।

এর আগে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি) মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে অবসরে পাঠানো হয়।

১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান এবং পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আবদুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবসরে আতিকুল, আনোয়ার ও আসাদুজ্জামানকে

আপডেট সময় :