ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

আজ রিমেম্বারিং দ্য হিরোস কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৬৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত, আহত ও নির্যাতিতদের স্মরণে বৃহস্পতিবার (১ আগস্ট) দেশব্যাপী রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (৩১ জুলাই) অন্যতম সহ-সমন্বয়ক রিফাত রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ, বিজিবি, র‌্যাব বর্বরোচিত হামলা চালিয়েছে এবং জাতি গড়ার কারিগর শিক্ষকদের ওপর হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এমন পরিস্থিতিতে সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি ঘোষণা করছে।

কর্মসূচি পালনে করণীয় নিয়ে বলা হয়, কর্মসূচিতে ১। নির্যাতনে স্মৃতিচারণ করা হবে, ২। শহিদ ও আহতদের পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ, ৩। চিত্রাঙ্কন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোট্রেট তৈরি প্রভৃতি, ৪। ক্যাম্পাস ও এলাকাভিত্তিক শিক্ষক-ছাত্র-জনতা জমায়েত হয়ে গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানানো এবং সাংস্কৃতিক আয়োজন (মৌন মিছিল/ মশাল মিছিল ইত্যাদি কর্মসূচি আয়োজন করা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের বিষয়ে বলা হয়, শহিদদের স্মরণে ওপরের যেকোনো কন্টেন্ট/লেখা লিখে নিম্নোক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ রিমেম্বারিং দ্য হিরোস কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা

আপডেট সময় :