ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

‘আত্মগোপনে গিয়েছি, তবুও খুনি হাসিনার সঙ্গে আপস করিনি’

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৮৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে জুলাই যোদ্ধা মীর মুগ্ধ এর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ’র আগমনে নাটোর সদর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি ও মন্ত্রির অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম মতবিনিময় সভায় শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ‘আমরা আত্মগোপনে গিয়েছি, তবুও খুনি হাসিনার সঙ্গে আপস করিনি।’
গতকাল সোমবার (১০ নভেম্বর) বিকেলে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাটোর জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিবাদী খুনি হাসিনা এ দেশের শাসনব্যবস্থা এককভাবে কায়েম করেছিলেন, যেখানে দেশের সকল জনগণ নিপীড়িত হয়েছে। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। দুঃখ-কষ্ট শুধু আপনাদের নয়, সারাদেশের বিএনপির নেতাকর্মীদের।’
‘আমার বাবা বিএনপির একজন কর্মী। তিনি আমাদের ছোটবেলা থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত করেছেন। বেগম খালেদা জিয়ার মতো আপসহীন থেকে নিজেকে পরিচালনা করা যায়, সেই শিক্ষায় আমাদের বড় করেছেন। সেই শিক্ষা থেকেই আমরা খুনি হাসিনার সঙ্গে আপস করিনি।’
তরুণদের নিয়ে স্নিগ্ধ আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে এ দেশে তরুণদেরকে নেতৃত্বে আনা হবে। তরুণদের মাধ্যমে এদেশের ভবিষ্যৎ পরিকল্পনা করা হবে। বিভিন্ন দেশে বর্তমানে তরুণরা নেতৃত্বে আসছেন এবং তারা দেশের উন্নয়নে কাজ করছেন। বর্তমানে আমাদের দেশেও তারেক রহমান তরুণ নেতৃত্বকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে আসছেন। দেশের রাজনীতিতে তরুণদের নেতৃত্বে কীভাবে পরিবর্তন করা যায় এবং দেশের ভবিষ্যৎ আরও সুন্দর করা যায়, তার এ বিষয়ে বিশাল কর্মপরিকল্পনা রয়েছে।’
স্নিগ্ধ আরও বলেন, ‘মুগ্ধ শহীদ হওয়ার পর আমরা দেশবাসীকে জানাতে চেয়েছি, তখন থেকে আমার ওপর হুমকি-ধামকি দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেই হুমকিতে দমে যাইনি। আমার ভাইকে যে খুন করার নির্দেশ দিয়েছে, তার সঙ্গে আমরা আপস করিনি। যেভাবে বিএনপির নেতাকর্মীরা আত্মগোপনে গিয়েছিল, আমরা সেভাবে আত্মগোপনে চলে যাই। আমরা এ দেশের জনগণ মিলে এ জুলুম, নির্যাতনের বিচার করবো। আমাদের ২ হাজার ভাই-বোনকে শহীদ করা হয়েছে, অনেকে পঙ্গুত্ববরণ করেছে। তাদের বিচার আমরা নেবো।’
এসময় বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা বিএনপির নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা নবীন -প্রবীণ, বাধো জোট ধানের শীষে দিব ভোট স্লোগান দিয়ে পুরো বিএনপি’র কার্যালয়ে মুখরিত করে তুলেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘আত্মগোপনে গিয়েছি, তবুও খুনি হাসিনার সঙ্গে আপস করিনি’

আপডেট সময় :