আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উঠানোর প্রতিবাদ
- আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
মাদারীপুরে আদালতের নিষেধ অমান্য করে সংবাদ সম্মেলন করেছেন ইউনুস মোল্লা নামে এক ভুক্তভোগী । মঙ্গলবার (২৭মে) সকালে শহরের লেকপাড় এলাকায় তার নিজ ভবনে এ সংবাদ সম্মেলন করেন, তার অভিযোগ , তারা ৩ ভাই ও ৪ বোন ওয়ারিশ মূলে কুকরাইল এলাকার জাকির দর্জি নামে একজন তার ছোট ভাইয়ের স্ত্রীর নিকট থেকে জমি ক্রয় করে সেখানে ঘর নির্মান করে । দলিলটি ( ৫২০৮/১৯) জাল জালিয়াতির মাধ্যমে করায় দলিলটি বাতিল চেয়ে তিনি মাদারীপুরের বিজ্ঞ জেলা জজ আদালতে একটি মামলা ( দেওয়ানী মামলা নং ১৯৪/১৯) দায়ের করেন । জাকির দর্জি ও শারমিন আক্তারকে বিবাদী করে দায়ের করা ওই মামলাটি এখনো বিচারাধীন রয়েছে । তার আবেদনের ভিত্তিতে বাদী এবং বিবাদী উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত । জালিয়াতির মাধ্যমে শারমিন আক্তারের কাবিন নামা ও দলিল করা হয় । সম্প্রতি ( ২৩/০৫/২০২৬ ইং তারিখে ) জাকির দর্জি তাদের পৈত্রিক দোতলা টিনের ঘরের চারিদিকে ১০/১৫ জন সন্ত্রাসী ভূমি দস্যুদের ব্যবহার করিয়া লোহার পাইপ ও এঙ্গেল দিয়ে সেড নির্মান শুরু করে। বিষয়টি সদর মডেল থানার ওসি ও পুলিশ সুপারকে অবহিত করলেও থানা পুলিশের সহায়তা না পাওয়ায় প্রান ভয়ে সন্ত্রাসী ভূমিদস্যুদের নির্মান কাজে বাধা দিতে অপারগ হন। এ সময় ঘরটির দোতলার পাটাতনের উপরের অংশ টিনের চাল ও বারান্দা ভাঙ্গিয়া প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে ও কাঠ টিন নিয়ে যায়। জাকির দর্জি ও ভূমি দস্যুরা লোহার এঙ্গেলের উপর টিন লাগাইতে থাকিলে আমি বিষয়টি সদর মডেল থানা অফিসার ইনচার্জকে জানালে এস.আই হাসিব ঘটনাস্থলে এসে ঘর তুলতে নিষেধ করে । পুলিশ যাওয়ার পরে ওই জমি তার নিজের জমি দাবি করে ঘর নির্মান করে। এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি ।










