ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ইয়ুথ ম্যাপ গ্রুপ মানবিক ও সামাজিক সচেতনায় অগ্রণী ভূমিকা রাখ‌ছে

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি
  • আপডেট সময় : ৮২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ সমাজকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অদম্য প্রত্যয় নিয়ে ২০১৭ সালে যাত্রা শুরু করে ইয়ুথ ম্যাপ গ্রুপ। প্রতিষ্ঠানটি আজ স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল যুব সংগঠন হিসেবে সুপরিচিত, যেখানে তরুণরা সক্রিয়ভাবে সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। ইয়ুথ ম্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ফাহিম শেখ। আরও প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন— রাকিব হাওলাদার, মোঃ ইয়াছিন দেওয়ান, মোঃ সুমন শেখ, মোঃ সিয়াম এবং রাহাত দেওয়ান। তারা একত্রিত হয়ে শুরু করেন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড, যার মধ্য দিয়ে সমাজে মানবিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধি করাই ছিলো মূল লক্ষ্য।
প্রাথমিক পর্যায়ে সংগঠনটি বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায়, ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্ল্যাটফর্ম ফর ডায়ালগ প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে।
সংগঠন সূত্রে জানা যায়, প্রকল্পভিত্তিক কার্যক্রম শেষ হলেও সমাজের জন্য কাজ করার আগ্রহ ও দায়বদ্ধতা থেকেই ইয়ুথ ম্যাপ গ্রুপকে একটি প্রাতিষ্ঠানিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে গড়ে তোলা হয়। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন হিসেবে নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
সংগঠনের কার্যক্রমে তরুণরা নেতৃত্ব দিচ্ছেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে প্রয়োজন ভিত্তিক সহায়তা, সচেতনতামূলক কর্মসূচি এবং নৈতিক ও নেতৃত্ব উন্নয়নের উদ্যোগ গ্রহণ করছেন। প্রতিষ্ঠাতাগণ জানিয়েছেন, সমাজের জন্য কাজ করার শক্তি তরুণদের মধ্যে রয়েছে।
ইয়ুথ ম্যাপ গ্রুপ সংগঠ‌নের লক্ষ‌্য শুধু স্বপ্ন দেখার নয়, বরং সেই স্বপ্ন বাস্তবায়নেও সক্রিয় ভূমিকা রাখা।
তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং তরুণদের নৈতিক ও নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণ।
ইয়ুথ ম্যাপ গ্রুপের স্লোগান— ‘তারুণ্যই শক্তি,যারা বিশ্ব বদলায়’। এটি শুধু একটি বাক্য নয়, এটি তরুণ সমাজের শক্তিকে কাজে লাগিয়ে একটি সচেতন, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনের প্রতিশ্রুতির প্রতীক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইয়ুথ ম্যাপ গ্রুপ মানবিক ও সামাজিক সচেতনায় অগ্রণী ভূমিকা রাখ‌ছে

আপডেট সময় :