ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

ইসলামপুরে চুরির উপদ্রব বৃদ্ধি, প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ধারাবাহিক এসব ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোহন মিয়ার বাসা থেকে স্বর্ণালংকার, কাপড়-চোপড় এবং ব্যবসার কাজে ব্যবহৃত কাঁসার বাসনপত্র চুরি হয়েছে। একই রাতে পুরাতন মার্কাজ মসজিদের মুয়াজ্জিন আল মোস্তফার ভাড়া বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনাও ঘটে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় পানির পাম্প/মোটর, টিউবওয়েল ও গৃহস্থালির নানা আসবাবপত্র চুরির ঘটনা নিয়মিত ঘটছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, সংঘবদ্ধ চোরচক্র রাতের আঁধারে পরিকল্পিতভাবে এসব চুরি সংঘটিত করছে। কিন্তু পর্যাপ্ত নজরদারি ও দ্রুত পদক্ষেপের অভাবে চোরদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, চুরি এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তারা দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এলাকাবাসীর মতে, নিয়মিত টহল জোরদার, সন্দেহভাজনদের নজরদারিতে আনা এবং সংঘবদ্ধ চোরচক্র শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী জানান, ইতোমধ্যে কয়েকজন চোরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিক চুরির ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে চুরির উপদ্রব বৃদ্ধি, প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ

আপডেট সময় :