ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ঈশ্বরগঞ্জে ১৪৪ ধারা জারি, জমি বিরোধে উত্তেজনা

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া মৌজায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারার নোটিশ জারি করেছে আদালত।
জানা যায়, জাটিয়া মৌজার বিআরএস খতিয়ান নং ৪৪, হাল দাগ নং ৩০৯৩-এর মোট ৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ ঘটনায় প্রথম পক্ষের আজিদা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন (মামলা নং: ঈশ্বরগঞ্জ-৫১৮, তারিখ: ০৬/০৪/২০২৬)।
৬ এপ্রিল ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে জারি করা নোটিশে সংশ্লিষ্ট পক্ষদের বিরোধপূর্ণ জমিতে প্রবেশ, দখল গ্রহণ বা কোনো ধরনের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, পরিস্থিতি যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতির দিকে যেতে পারে—এমন আশঙ্কা থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া আদালত ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি), ঈশ্বরগঞ্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
নোটিশে আরও বলা হয়েছে, দ্বিতীয় পক্ষকে আগামী ১০ মে ২০২৬ তারিখে আদালতে উপস্থিত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছে। আদালতের এই আদেশের পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরগঞ্জে ১৪৪ ধারা জারি, জমি বিরোধে উত্তেজনা

আপডেট সময় :