ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের উদ্যোগে পাবনার ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার ঢুলটিতে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুর।

এ সময় বক্তব্য দেন নিউএরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, সহকারী পরিচালক (প্রোগ্রাম) শমসের আলী এবং আব্দুল মতিন চক্ষু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক টি. এম. মাহমুদুল হাসান।

আয়োজকরা জানান, দিনব্যাপী চক্ষু ক্যাম্পে ৮০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। এছাড়া দুই শতাধিক রোগীর চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে।

বক্তারা বলেন, নিউএরা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ভিক্ষুক পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।

তারা আরও বলেন, নিউএরা ফাউন্ডেশনের মতো আরও প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ নিলে অনেক অসচ্ছল মানুষ বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পেয়ে দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

আপডেট সময় :