সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে যুবকের মরদেহ উদ্ধার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
- আপডেট সময় : ১০৩ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকারমপুরস্থ রেললাইনের উপর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে এলাকার শ্রমজীবী মহিলারা কৃষি কাজের জন্য মাঠে যাওয়ার সময় মরদেহটি রেললাইনের উপর পরে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।স্থানীয়রা ধারনা করে বলেন,এটি রাতের কোন ট্রেন দূর্ঘটনা হবে। এজন্য মৃতদেহটি রাত থেকেই এখানে পরে রয়েছে।
ঈশ্বরদী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন,খবরটি আমরা শুনেছি।এটি সিরাজগঞ্জ রেল থানার অধিনে। সুতরাং সেখানকার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করবেন এবং আইনী ব্যবস্থা গ্রহন করবেন।













