এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ৭০ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী-২০২৬ বিদায় সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, নগরকান্দা শহীদ আকরামুননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোজাহিদ মিয়া, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক বেলাযেত হোসেন লিটন, সাংবাদিক শফিকুর রহমান মন্টুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শেষে পরীক্ষার্থীদের সম্মাননা ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

















