সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় গৃহবধুকে নির্যাতন, প্রধান আসামী রিয়াজ গ্রেফতার
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
- আপডেট সময় : ১৩২ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় এক গৃহবধুকে নির্যাতন, হামলা ও লুটপাটের মামলার প্রধান আসামী রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সেন্টারের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রিয়াজুল হক (৪০) উপজেলার দক্ষিন শৌলজালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানাগেছে, গত ৭ ফেব্রুয়ারি সকালে স্থানীয় সামসুল আলম মেম্বারসহ আসামীরা উপজেলার কচুয়া গ্রামের দুলাল খলিফার স্ত্রী রেখা আক্তারের (৩৯) বাড়ীর সামনে এসে গালিগালাজ করে। প্রতিবাদ করলে ওই গৃহবধুকে মারধর ও হত্যার চেষ্টা করে। এসময় আসামীরা লুটপাটের ঘটনা ঘটায়।
থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্টে চালান করা হবে।













