ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

কাঁঠালিয়ায় মব করে ঘর ভাংচুর আদালতে অভিযোগ

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়ায় মব সৃষ্টি করে প্রকাশ্যে দিবালোকে মো.লাল মাহমুদ সিকদার নামে এক বৃদ্ধ’র বসত ঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন তালগাছিয়া গ্রামে ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভুক্তভোগী লাল মাহমুদ বাদী হয়ে ১৫ জনকে আসামী করে এ ঘটনায় কোর্টে অভিযোগ করেন।
অভিযোগে জানাগেছে, উপজেলার দক্ষিন তালগাছিয়া গ্রামের বৃদ্ধ লাল মাহমুদ সিকদার ২০১৪ সালে ০৬ শতাংশ জমি ক্রয় করেন। এ জমিতে মাটি ভরাট করে উচু করে সেখানে একখানা কাঠের ঘর নির্মাণ করেন। গত শুক্রবার (১০এপ্রিল) দুপুরে বিবাদীরা মব সৃষ্টি করে বৃদ্ধ লাল মাহমুদের ঘরখানা ভেঙ্গে ফেলে দেয়। মামলার বাদী মামলায় আরো উল্লেখ করেন ঘর ভাঙ্গতে বাধা দিলে বাদীর বোনকে খুন জখমের ভয় দেওয়া হয়। এসময় স্বর্নালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় আসামীরা। অভিযোগ অস্বীকার করে মামলার ৯নম্বর আসামী মাসুমা আক্তার জানান, তাদের কেনা ২১ শতাংশ জমিতে জোর পুর্বক ঘর নিমার্ণ করেন লাল মাহমুদ সিকদার। তিনি নিজে ঘর ভাংচুর করে কোর্টে মিথ্যা মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়ায় মব করে ঘর ভাংচুর আদালতে অভিযোগ

আপডেট সময় :