ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মুল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

নজরুল ইসলাম, ঝিনাইদহ
  • আপডেট সময় : ১২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমুল্যে দেওয়ার দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আজ বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করে ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ব্যবসায়ী, স্থানীয়সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
সেসময় ক্ষতিগ্রস্থ জমির মালিক আলহাজ্ব শহিদুল ইসলাম, বদরুজ্জামান, ডা: জহুরুল ইসলাম, কমিশনার আনোয়ারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমির মালিকদের ২০২২ সালের মৌজা মুল্য দেওয়া হচ্ছে। যেসব জমির দাম ১০ লাখ টাকা সেই জমির দাম দেওয়া হচ্ছে ২ লাখ টাকা করে। এছাড়াও একটি বাড়ি বা প্রতিষ্ঠানের সম্পুর্ণ ক্ষতিপুরণ না দিয়ে আংশিক দিচ্ছে র্কর্তৃপক্ষ। তাই মালিক ও ব্যবসায়ীদের ন্যায্য মুল্যে নিশ্চিতের দাবী জানানো হয়।
পরে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করা হয়। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী সকল রুটের যানচলাচল। এরপর কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. দেদারুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আগামী সোমবার জেলা প্রশাসকের সাথে বিষয়টি নিরসনে আলোচনা করার আশ্বাস দিলে প্রায় ১ ঘন্টাপর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মুল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আপডেট সময় :