কাশিয়ানীতে বিএনপির প্রার্থীর মতবিনিময়
- আপডেট সময় : ৯৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ-১(কাশিয়ানী-মুকসুদপুর)আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রীর্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ শনিবার কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন।এসময় সেলিমুজ্জামান সাংবাদিকদের নিয়ে তার রাজনৈতিক জীবনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি আগামীতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।সেলিমুজ্জামান সেলিম বলেন,দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে দ্রুত সকলকে সুসংগঠিত থাকা জরুরি।দল যাকে উপযুক্ত মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে।আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।আপনারা গণমাধ্যম কর্মীরাও যেন সবাইকে সমান চোখে দেখেন এটাই আমাদের প্রত্যাশা।আমি আশাবাদী যে বিএনপি একজন যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিয়েছে।এছাড়াও সেলিমুজ্জামান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে গোপালগঞ্জ-১(কাশিয়ানী-মুকসুদপুর)আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন।পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















