ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

কুলাউড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূল আসামি সাকিব আহমদকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাকিব উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের জমশেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ০৯ মার্চ ২০২৬ খ্রি. দিবাগত রাতে কুলাউড়া থানাধীন টিলাগাঁও ইউনিয়নের চক সালন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ আসামিকে গ্রেফতারে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব ভিকটিমকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে জব্দ করা হয়।
এই ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৯, তারিখ-১১/০৩/২০২৬ খ্রি.)। মামলার ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড অনুযায়ী রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

আপডেট সময় :