কেশবপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২৬ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুরে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ৯২ জন ভোটারের অংশগ্রহণে নতুন কমিটি গঠিত হয়।সভাপতি পদে মোঃ শফিউদ্দীন ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মুজিবর রহমান পেয়েছে ২৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ আমিনুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ পেয়েছে ২০ ভোট।
সভাপতি পদে বিশ্বনাথ হালদার নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রেজাউল হক পেয়েছে ২৫ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ হাফিজুর রহমান (১), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শহিদুজ্জামান এবং প্রচার সম্পাদক পদে তৌহিদুজ্জামান নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শহিদুজ্জামান, আব্দুল গফুর, সাধন কুমার চক্রবর্ত্তী, আব্দুল হালিম, আকরাম হোসেন, রুহুল আমিন (টুকু) ও লুৎফর রহমান-১।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পেশাগত মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।














