সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ৫২ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে ।
গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানে, লোকজ নৃত্যের মাধ্যমে নববর্ষকে আবহন করা হয়।
এসময় শোভাযাত্রাটি উপজেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে বসুরহাট বাজার প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এসে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫দিন ব্যাপী লোকজ মেলা উদ্বোধন করেন, নোয়াখালী-৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম।
এসম উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনসহ সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।



















