ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

খাবার টেবিলেই ঢলে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিপিএমের বর্ষীয়ান নেতা, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) মারা যান বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন সকালে পরিবারের তরফে মৃত্যুর খবর জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৮০ বছর। পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বাম শাসনামলে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন শেষ বাম মুখ্যমন্ত্রী।

তার সন্তান সুচেতন জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার প্রাতঃরাশ খাচ্ছিলেন। সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পাম অ্যাভিনিউয়ের বাসভবনেই তিনি মারা যান।

বেশ কিছুদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্য শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত কয়েক বছর তিনি ঘরবন্দী ছিলেন। বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। এর আগে তিনি কোভিডেও আক্রান্ত হয়েছিলেন।

জ্যোতি বসুর পরে মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব। তিনিই উদ্যোগ নিয়ে রাজ্যে শিল্পায়নের জন্য টাটাদের সিঙ্গুরে নিয়ে এসেছিলেন। শিল্পপতিরা যাতে রাজ্যে বিনিয়োগ করেন, তার চেষ্টা করেছেন। তার মুখ্যমন্ত্রিত্বের সময়ে সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন তীব্র হয়ে ওঠে। বামশাসনের অবসান ঘটে।

ছাত্রনেতা থেকে রাজ্যের মন্ত্রী ও মুখ্যমন্ত্রী হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি ছিলেন সংস্কৃতিমনস্ক মানুষ, সুলেখক এবং স্বাধীনচেতা। ২০২২ সালে তিনি পদ্মভূষণ প্রত্যাখ্যান করেন।

পশ্চিমবঙ্গ সিপিএমের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তার দেহ বাড়িতে রাখা হবে আত্মীয়-বন্ধুদের শ্রদ্ধা জানাবার জন্য। শুক্রবার সকালে তা আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় অফিসে আনা হবে। সেখান থেকে শুরু হবে শেষ যাত্রা। সেলিম জানিয়েছেন, বুদ্ধবাবু দেহদান করে গিয়েছিলেন। সেইমতো এসএসকেএম হাসপাতালে দেহ দান করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাবার টেবিলেই ঢলে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য

আপডেট সময় :