ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

গণঅভ্যুত্থানে হামলাকারীদের গ্রেফতারে দীর্ঘসূত্রীতার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি 
  • আপডেট সময় : ৩৭০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের গ্রেফতারে সরকারের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে তারা এ মানববন্ধন করে।

এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে মানববন্ধন করেন। এসময় তারা ‘বিচারপতিদের প্রহসন মানিনা মানবোনা’, ‘দালাল বিচারপতিদের অপসারণ করতে হবে’, ‘ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘আওয়ামীলীগের দালালেরা হুশিয়ার সাবধান’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার এই আন্দোলনে বহু মেধাবী শিক্ষার্থী শহীদ হয়েছে। খুনি শেখ হাসিনা এরকম হাজারো মেধাবীদের জীবন কেড়ে নিয়েছে। কিন্তু সেইসব সন্ত্রাসীদের এখনো বিচারের আওতায়ও নিয়ে আসা হচ্ছে না। এই আওয়ামী দোসররা এখনো আদালতে বিচারকের আসনে বসে আছে।

হাইকোর্টে যেইসব আওয়ামীলীগ বসে আছে তাদের দ্রুত পদত্যাগ করতে হবে। আর না হয় আমরা তাদের পদত্যাগের ব্যাবস্থা করবো।

তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে এই সরকারকে বিপদে ফেলা চেস্টা চালিয়ে যাচ্ছে। সিন্ডিকেট করে বাজার ব্যাবস্থা অস্থির করে তোলা হচ্ছে। পুলিশ প্রশাসন এখনো তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতেছে না। দেশ সংস্কারে যারা বাঁধা দিবে তাদের আমরা বিগত স্বৈরাচারের মতো উপড়ে ফেলবো। যারা গণহত্যাসহ সকল অপকর্মের সাথে জড়িত ছিলো তাদের সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণঅভ্যুত্থানে হামলাকারীদের গ্রেফতারে দীর্ঘসূত্রীতার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

আপডেট সময় :