ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

‘গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ভূমিকা ঐতিহাসিক’

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত পনেরো বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের মানুষের গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরবচ্ছিন্নভাবে সোচ্চার ভূমিকা রেখে আসছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
গতকাল মঙ্গলবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আয়োজিত “বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচ–২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈকত সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচের আয়োজন করে নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলা ছাত্রদল।
নাছির উদ্দিন নাছির বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, ভিন্ন রাজনৈতিক মতের মানুষ এবং সাধারণ জনগণও মনে করছেন—তারেক রহমানের দেশে ফেরা একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা। ঢাকায় বিপুলসংখ্যক মানুষ তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।”
বক্তব্যে ওসমান হাদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওসমান হাদীর সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি গণতন্ত্রচর্চার মাধ্যমে দেশ এগিয়ে যাবে—এ বিশ্বাসে দৃঢ় ছিলেন। ওসমান হাদীর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান ছাত্রদল নেতা।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে নাছির উদ্দিন নাছির বলেন, ওসমান হাদী জীবিত থাকাকালে গণমাধ্যমের ওপর যেকোনো হামলার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। অথচ বর্তমানে একটি মহল পরিকল্পিতভাবে গণমাধ্যমের ওপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রসঙ্গে তিনি বলেন, একটি পক্ষ শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেও বাস্তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব একাধিক ব্যক্তি পালন করছেন। প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি বলেন, “তাহলে শুধু একজনের পদত্যাগ কেন দাবি করা হচ্ছে—এই প্রশ্নের জবাব জাতি জানতে চায়।”
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত ক্রিকেট প্রীতি ম্যাচে ‘তারুণ্যের সুবর্ণচর’ ও ‘অদম্য সদর’ নামে দুটি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ‘তারুণ্যের সুবর্ণচর’ দল বিজয়ী হয়। খেলাকে কেন্দ্র করে মাঠে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ভূমিকা ঐতিহাসিক’

আপডেট সময় :