ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গাঁজা সেবন করে দুই বন্ধুর ঝগড়া পানিতে ডুবে একজনের মৃত্যু

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে গাঁজা সেবন নিয়ে দুই বন্ধুর ঝগড়া করে পানিতে পুড়ে তপন চন্দ্র মজুমদার (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ তার বন্ধু ডালিম চন্দ্র মজুমদারকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুমোদ মজুমদারের বাড়ির পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত যুবক একই ইউনিয়নের চরবাটা গ্রামের মৃত ননী গোপাল মজুমদারের ছেলে। এবং আটক ডালিমও একই গ্রামের ভবতোষের বাড়ির ভবতোষ চন্দ্র মজুমদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্ধু ডালিম ও তপন একসঙ্গে গাঁজা সেবন করতেন। মঙ্গলবার রাতে তারা গাঁজা সেবনের পর ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ডালিম তপনকে পুকুরে ফেলে দেন। এ সময় তপনও ডালিমকে সঙ্গে নিয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা ডালিমকে জীবিত উদ্ধার করলেও তপন নিখোঁজ ছিলেন। রাত সোয়া ২টার দিকে তার মরদেহ পানিতে ভেসে ওঠে।
চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ডালিম অসুস্থ থাকায় এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাঁজা সেবন করে দুই বন্ধুর ঝগড়া পানিতে ডুবে একজনের মৃত্যু

আপডেট সময় :