সংবাদ শিরোনাম ::
গাইবান্ধার সাদুল্লাপুরের নুরপুর গ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
- আপডেট সময় : ১৭৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ নুরপুর গ্রামে বজ্রপাতে সোহাগ মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিকট শব্দের বজ্রপাতে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত সোহাগ মিয়া দক্ষিণ নুরপুর গ্রামের হামিদুল মিয়ার ছেলে।
নিহত সোহাগ মিয়ার স্বজনরা জানায়, বৃষ্টির সময় সোহাগ মিয়া মাছ ধরতে বাড়ির পাশেই নিচু জলাশয়ের পানিতে জাল বসাতে যায়। এরপর বাড়ি ফেরার সময় হঠাৎ বজ্রপাত সৃষ্টি হয়। এ ঘটনায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।



















