ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় আহত নুর আলমের মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় গুরুতর আহত অটোভ্যান চালক নুর আলম ( খোরশেদ )অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। গতকাল মঙ্গলবার (আজ) দুপুর দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জুম্মারঘর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম ( খোরশেদ )উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি অটোভ্যান নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় গুরুতর আঘাতের কথা জানান এবং কান দিয়ে রক্তক্ষরণের বিষয়টি নিশ্চিত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় আহত নুর আলমের মৃত্যু

আপডেট সময় :