গোলাপগঞ্জে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা
- আপডেট সময় : ৮১ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জে আজ অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখা ও জিবি বার্তার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় অংশ নিয়েছেন উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কৌশল, আধুনিক সাংবাদিকতার প্রযুক্তি ব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হবে।
প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করছেন সিলেটের পরিচিত প্রশিক্ষক ও এখন টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ গোলজার আহমদ।
এ ছাড়া আরো সেশন পরিচালনা করছেন—সাদিকুর রহমান সাকি, সিলেট প্রতিনিধি, চ্যানেল আই,মো. গোলজার আহমদ, সভাপতি, সিলেট অনলাইন প্রেসক্লাব,আফরুজ খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাব।
আয়োজকদের মতে, এ প্রশিক্ষণ সাংবাদিকদের নিত্যনতুন অভিজ্ঞতা অর্জন ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে গোলাপগঞ্জের সংবাদকর্মীরা আরও দায়িত্বশীল, দক্ষ ও মানসম্মত সাংবাদিকতা চর্চায় অনুপ্রাণিত হবেন।




















