ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ছাগলনাইয়ায় পরকীয়ার অভিযোগে মা নিরুদ্দেশ, মেয়ের মামলা

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর সীমান্ত উপজেলা ছাগলনাইয়া পৌর এলাকার কলেজ রোডের এস আলম টাওয়ারের ছয় তলার ভাড়াটিয়া হাজেরা আক্তার ওরফে পুতুল (৪০+) গত ৭ জুলাই সকালে বাসা থেকে নিরুদ্দেশ হয়েছেন। পরিবারের অভিযোগ, তিনি মেয়ের বিয়ের জন্য সঞ্চিত ৫ ভরি স্বর্ণালংকার এবং প্রবাসী ছেলে ও স্বামীর সঞ্চিত লক্ষাধিক টাকা নিয়ে এক পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৪ সালের ৩০ এপ্রিল আনিসুর রহমানের সঙ্গে হাজেরা আক্তার ওরফে পুতুলের বিয়ে হয়। তাদের এক ছেলে বর্তমানে প্রবাসে কর্মরত এবং এক মেয়ে অনার্স পড়ুয়া। স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকেন। গত ৭ জুলাই সকালে হাজেরা আক্তার তার মেয়েকে বাজার করতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন এবং এরপর থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল সিম বন্ধ পাওয়া যায়।
মেয়ের অভিযোগ, তার মা চাঁদপুরের ফরিদগঞ্জের সুজন নামের এক ব্যক্তির সঙ্গে প্রায় এক বছর ধরে পরকীয়ার সম্পর্কে জড়িত ছিলেন। নিরুদ্দেশ হওয়ার দুই দিন পর মেয়ে তার বাবা ও প্রবাসী ভাইকে বিষয়টি জানান। বাবা ঢাকা থেকে ছাগলনাইয়া এসে খোঁজখবর নিতে শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, হাজেরা আক্তার গত ৭ জুলাই ছাগলনাইয়া থানা পাড়ার অ্যাডভোকেট মামুনের মাধ্যমে তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন এবং কথিত পরকীয়া প্রেমিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে ফেনী ছেড়েছেন।
বাসায় অনুসন্ধান চালিয়ে স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা না পেয়ে অনার্স পড়ুয়া মেয়ে নিজেই বাদী হয়ে ছাগলনাইয়া মডেল থানায় তার মা হাজেরা আক্তার ওরফে পুতুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে ছাগলনাইয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা তদন্ত করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাগলনাইয়ায় পরকীয়ার অভিযোগে মা নিরুদ্দেশ, মেয়ের মামলা

আপডেট সময় :