জামালপুরে পৃথক দুই মামলায় ৪ আসামীর কারাদন্ড
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
জামালপুরে পৃথক দুটি মামলার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে ৪ আসামীকে কারাদন্ড দিয়েছে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক।
রায় সূত্রে জানাগেছে, সি,আর মামলা নং- ৮০(২)২২ ও সিজেএম নং- ৫৬৭/২২ মামলাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে জামালপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক প্রকাশ্য আদালতে আসামী মোঃ রমজান আলী, পিতামৃত হাতেম আলী শেখ, সাং- শিহুরী, থানা-মেলান্দহ, জেলা- জামালপুর-কে পেনাল কোড ১৮৬০ এর ৩২৪ ধারায় ০২ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। উক্ত মামলায় রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবী মোঃ সুলতান মাহমুদ এবং আসামীপক্ষের বিজ্ঞ আইনজীবী মোঃ আবুল হাশেম তরফদার এ সময় উপস্থিত ছিলেন। একই দিন অন্য আরো একটি মামলার রায় দেিয়ছেন, জামালপুর সদর থানার মামলা নং- ৩২, তাং-২০/০৪/২০, জি, আর মামলা নং-২৫৬(২)২০, সিজেএম মামলা নং- ৮৭/২১, মামলাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে জামালপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক প্রকাশ্য আদালতে আসামী ১) মোঃ চাঁন মিয়া, ২) মোঃ তরিকুল ইসলাম, উভয় পিতা-মৃত সেকান্দর আলী, উভয় সাং- রুহিলী, থানা ও জেলা- জামালপুর-কে পেনাল কোড ১৮৬০ এর ৩২৩ ধারায় ০১ বছর সশ্রম কারাদন্ড এবং ৩) মোঃ এরশা আলী, পিতা-মৃত হাবিবুল্লাহ, সাং- রুহিলী, থানা ও জেলা-জামালপুর-কে পেনাল কোড ১৮৬০ এর ৩২৩ ধারায় ৮ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবী মোঃ সুলতান মাহমুদ এবং আসামীপক্ষের বিজ্ঞ আইনজীবী মোঃ আব্দুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন।















