ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

জামালপুরে র‍্যাবের অভিযানে জাল টাকার কারখানা উন্মোচন, আটক ১

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ২১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে র‍্যাবের অভিযানে জাল টাকা তৈরি ও সরবরাহকারী একটি চক্রের কার্যক্রম উন্মোচিত হয়েছে। এ সময় মুর্শিদুল হক (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি ওই চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব।
গত মঙ্গলবার গভীর রাতে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার একটি নির্মাণাধীন ভবনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১৪, সিপিসি-১।
অভিযানকালে ভবনের সপ্তম তলা থেকে মুর্শিদুল হককে আটক করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই স্থানে বসেই জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হচ্ছিল।
এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৮০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়াও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি মনিটর, তিনটি প্রিন্টার, একটি মোবাইল ফোন এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহম্মেদ জানান, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে র‍্যাবের অভিযানে জাল টাকার কারখানা উন্মোচন, আটক ১

আপডেট সময় :