জুলাই পদযাত্রায় আগামী দিনে চাঁদাবাজ-দখলদারদের ভোট দেবেন না: বললেন সারজিস আলম
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
নাটোর জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাটোর জেলা শাখার জুলাই পদযাত্রায়, প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর লড়াই হবে শাসক আর শাসিতের মধ্যে, ন্যায় আর অন্যায়ের লড়াই। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে।
তিনি বলেন, এক পক্ষ দেশে নতুন করে চাঁদাবাজি ও দখলের রাজনীতি শুরু করেছে। এসব চাঁদাবাজি ও দখলের রাজনীতি করা দল ও মানুষকে আগামী দিনের সব নির্বাচনে ভোট দেওয়া থেকে সকলকে বিরত থাকতে হবে।
তিনি আরো বলেন, বাবা-দাদা কোন দল বা প্রতীকে ভোট দিয়েছে বলে আমাদেরও দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা ন্যায়-ইনসাফের পক্ষে থাকব, জুলুম-অত্যাচারের বিপক্ষে থাকব। আমরা ভুল করলে আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, আমরা মাথা পেতে নেব। আমাদের রাজমিস্ত্রির ছেলে হাসনাত আবদুল্লাহ যথাযথ যোগ্যতার সাথে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছে, তাই কাউকে ছোট ভাবার কোনো কারণ নেই। তাই কে কার ছেলে সেটা নয়, সৎ ও যোগ্য মানুষ দেখে ভোট দিতে হবে। খারাপ মানুষকে ভোট দিয়ে ভালো ফলাফল আশা করা বোকামি। সারজিস আলম নাটোর পৌরসভার আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী, দলের নাটোর জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফকে ভোট ও সহযোগিতা দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় তিনি দেশের সকল মানুষকে দলমতের ঊর্ধ্বে উঠে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান
গতকাল ১০ জুলাই শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পথযাত্রা ২০২৬ শেষে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মান্নাফের সভাপতিত্বে জুলাই পদযাত্রা ২০২৬ সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ, এস এম সাইফ মোস্তাফিজ ও সানোয়ার তুষার সহ আরো অনেকে।
সমাবেশে বিশেষ অতিথি ড. আতিক মুজাহিদ এমপি ও সানোয়ার তুষার জুলাই আন্দোলনে নির্যাতনকারী পাবনার সাঁথিয়া-বেড়া আসনের সাবেক এমপি অধ্যাপক আবু সাঈদকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে কাছে টানার জন্য পাবনা সদরের বিএনপির বর্তমান এমপি শিমুল বিশ্বাসের কঠোর সমালোচনা করেন।


















