সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধি
- আপডেট সময় : ১২৬ বার পড়া হয়েছে
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেল কক্ষে হয় আলোচনা সভা। এতে সিভিল সার্জন ডা.মো. কামরুজ্জামান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মালিহা ইসলাম আইভি, ফারহানা তাসনিম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব উল্লেখ করে বক্তারা সচেতনতা বৃদ্ধি ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।














