ঢাকা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টাঙ্গাইলের জেলা প্রশাসক গোল্ডকাপে ঘাটাইলের জয় Logo শাহপরীরদ্বীপে ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন Logo কাঁঠালিয়ার এক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি, সফল জমজ দুই ভাই Logo কুড়িগ্রামে এইচএসসি কেন্দ্রে অনুপস্থিত ট্যাগ কর্মকর্তা, ফোনে দায়িত্ব হস্তান্তর Logo ফুলগাজীতে বেড়িবাঁধ উপচে লোকালয়ে মুহুরীর পানি Logo হালুয়াঘাটে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, স্মারকলিপি প্রদান Logo ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার চায়না দুয়ারি জাল জব্দ Logo উত্তরবঙ্গের সেরা মুগ্ধ বিউটি মেকওভার, সম্মাননা পেলেন সুমি Logo নেত্রকোনায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর Logo টানা বর্ষণে নরসিংদীতে জলাবদ্ধতা, স্থবির জনজীবন

ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন

নজরুল ইসলাম, ঝিনাইদহ
  • আপডেট সময় : ২৮২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে এক কৃষক পিতা নিহত হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার শংকরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বজনরা জানায়, শংকরপুর গ্রামের কৃষক শাহাদত হোসেন (৬৫) তার ছেলে ফয়সাল হোসেন (২৫) সাথে নিয়ে গ্রামের মাঠে মরিচের ক্ষেতে কাজ করতে যান। কাজ করার সময় ফয়সাল আকষ্মিকভাবে কোদাল দিয়ে তার বাবা শাহাদত হোসেনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান। পরে মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে ফিরে গিয়ে নিজেই তার মাকে ঘটনা জানান ছেলে ফয়সাল। এসময় স্থানীয়রা ও স্বজনরা মাঠে গিয়ে শাহাদতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ফয়সাল ছোট বেলা থেকেই মানসিক প্রতিবন্ধী।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত ফয়সালকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন

আপডেট সময় :