সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলের ঘাটাইলে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
- আপডেট সময় : ৭৫ বার পড়া হয়েছে
ধলাপাড়া বাজারে অভিযানে অনিয়মের দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, অবৈধ ও মানহীন প্রসাধনী বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ধলাপাড়া বাজারের সামিয়া কসমেটিকস ও সামিয়া ওষুধ ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।












