টাঙ্গাইলের জেলা প্রশাসক গোল্ডকাপে ঘাটাইলের জয়
- আপডেট সময় : ৫৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে মধুপুর উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে ঘাটাইল উপজেলা দল।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘাটাইল জি.বি.জি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম মিয়া।
বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল এবং সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জেলার বিভিন্ন উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের লক্ষ্য তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখা।


















