ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

টুঙ্গিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে উপকারভোগীদের মধ্যে ক্ষুদ্র ঋণ ও গাছের চারা বিতরণ করছেন অতিথিরা।

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ক্ষুদ্র ঋণ এবং ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী।

সভাপতির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, “গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের স্বল্পসুদে দেওয়া ঋণ উৎপাদনমুখী কাজে বিনিয়োগ করে উপকারভোগীরা যেন স্বাবলম্বী হতে পারেন, সেটিই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ব্যক্তি উন্নয়নের পাশাপাশি এর মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হবে।”

আলোচনা সভা শেষে বিআরডিবির ১০০ জন উপকারভোগীর মধ্যে ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া চারজন উদ্যোক্তার মধ্যে ৯ লাখ ৬৯ হাজার টাকা এবং বিআরডিবির দুটি সমিতির ২০ সদস্যের মধ্যে ১০ লাখ ৫৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

টুঙ্গিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেট সময় :