ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

টেকনাফে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।
র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও আদালতের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মুহাম্মদ ছালাম (৪৫)-কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মুহাম্মদ ছালাম টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারছড়া এলাকার মৃত মোজাফফর আহমদের ছেলে।
র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) উপধারায় দায়ের করা একটি মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাকে গ্রেফতারে বিভিন্ন সময়ে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখে র‌্যাব। সর্বশেষ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১৫-এর আভিযানিক দল।গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
র‌্যাব-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে,মাদক, চোরাচালান, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাবের চিরুনি অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
র‌্যাব আরও জানায়, অপরাধমুক্ত, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে। সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্য প্রদান আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমকে আরও কার্যকর করে তুলবে বলেও উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় :