ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল করলো সরকার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল করলো সরকার। টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাতিল করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে সংবাদমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপ-এ তিনি এ তথ্য জানান।

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় বিনিয়োগ বাতিল করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

তবে কী কারণে বিনিয়োগ বাতিল করা হয়েছে, সেটা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ।

বলা হচ্ছে আয়মান সাদিক কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় বিনিয়োগ বাতিল হয়েছে, এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমি বলবো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হোক না কেন, অবশ্যই দেশের প্রতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এগুলো সমুন্নত রাখা উচিত।

কেউ সফল উদ্যোক্তা হতে পারে, কেউ সফল শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এসব বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না।

কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয় অবশ্যই আমাদেরতো কথায় আছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক এ শিক্ষার্থী। ঢাবির সাদা-কালো লোগোর ওপর ছোপ ছোপ রক্তের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে আয়মান লিখেছেন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।

মাত্র ১০ মিনিটে তার এ পোস্টে ৩০ হাজার মানুষ রিয়্যাক্ট করেছেন। তাওসিফ খান নামে একজন লিখেছেন, আপনাদের প্রতিবাদের আর দরকার নেই। আমরা হেরে গেলেইতো আপনারা খুশি। তবে অন্য অনেকে তার এ অবস্থানের প্রশংসা করেছেন।

শনিবার নিজের ফেসবুক পেজে আয়মান লিখেছিলেন, কোটা সংস্কার চাই। মেধা হোক সবচেয়ে বড় কোটা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল করলো সরকার

আপডেট সময় :