ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

ডামুড্যায় ভ্যানগাড়ি উল্টে দুই মাসের শিশুর মৃত্যু

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের ডামুড্যায় ডাক্তার দেখাতে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় ভ্যানগাড়ি উল্টে মো. তাওমিন নামে দুই মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
গত রোবব‍ার উপজেলার বেতমোরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. তাওমিন উপজেলার ধানকাঠি ইউনিয়নের বাহেরচর গ্রামের ইয়াকুব সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছোট্ট শিশু তাওমিনকে ডাক্তার দেখাতে মা মায়া আক্তার ও নানি রিনা বেগম ভ্যানগাড়ি করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে বেতমোড়া এলাকায় পৌঁছালে হঠাৎ অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে ভ্যানগাড়িটি উল্টে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মা মায়া আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন, কয়েক দিন ধরে আমার ছেলে অসুস্থ। তাই আজ আমি ও আমার মা দুইজনে তাওমিনকে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে আসছিলাম। হঠাৎ করে বেতমোড়া এলাকায় আসলে আমাদের ভ্যানটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। আমার ছেলে আমার মায়ের কোলে ছিল। আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। আমি আর কিছু বলতে পারি না।
এবিষয়ে ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক বলেন, দুই মাসের একটি বাচ্চা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডামুড্যায় ভ্যানগাড়ি উল্টে দুই মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় :