তানোরে ফসলি জমির মাটি বিক্রি, জরিমানা
- আপডেট সময় : ১৮৩ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপির মিশনপাড়া গ্রামে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কেটে বহন ও বিক্রির অপরাধে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভেকু ও ট্রাক্টোরের মালিকসহ চালকরা পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার তানোর সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক অভিযান চালিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মিমন পাড়া গ্রামের জৈনক জমির মালিক বাবুকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে অনুমতি ব্যতিত ভবিষ্যতে আর মাটি কাটবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে গোদাগাড়ী উপজেলা জৈনক ব্যক্তি ভেকু মেশিন ও ট্রাক্টোর এনে বাধাইড় ইউপির বিভিন্ন এলাকায় রাতের আঁধারে জমির মাটি কেটে বহন ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তানোর সহকারী কমিশনার ভূমি শিব সংকর বসাক ঘটনাস্থলে গিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।














