সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ১৬২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের শিমুলীয়া গ্রামের নিরীহ আসিরউদ্দিন (৮০) বাতবাড়ি সংলগ্ন প্রভাবশালীরা মাটি খনন করে বিক্রি করায় যেকোনো সময় বসতবাড়ির ধসে পড়তে পারে।
জানা গেছে, উপজেলা কাকনি ইউনিয়নের শিমুলিয়া গ্রামে আসিরুদ্দিনের বাড়ি সংলগ্ন একি গ্রামের মৃত জসীমউদ্দীনের পুত্র আমির উদ্দিন গং বেকু দিয়ে আসিরউদ্দিন বাড়ি সংলগ্ন বেলে মাটি, পুকুর খনন করে মাটি বিক্রি করায় যেকোনো সময় আসিরউদ্দিনের পাকা বিল্ডিং ঘর দশে পড়তে পারে।
আসিরউদ্দিনের পুত্র সোলমান জানান আমার জনবল কম থাকায় প্রভাবশালী জসীমউদ্দীন গংদের জনবলে শক্তিশালী হওয়া অন্যয় এভাবে আমার বসতবাড়ি সংলগ্ন সীমানা গর্ত করে মাটি বিক্রি করে। আমি বাধা নিষেধ করলে খুন রকমের হুমকি দেয়।
এ বিষয়টি নিয়ে একাধিক গ্রাম্য শালীর দরবার হলেও কোন প্রতিকার পায়নি।














