ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ Logo নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা Logo গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ৩ Logo মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টন সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক ২ Logo জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে: সংস্কৃতি মন্ত্রী Logo ঠাকুরগাঁওয়ে অভিযানে তক্ষক, মাদক ও ৮৩ হাজার টাকা উদ্ধার Logo তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বহাল রেখে সুপ্রিম কোর্টের রায় Logo কোস্ট গার্ডের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮৯ বার পড়া হয়েছে

0-4608x3466-0-0#

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের ভূমিদস্যু, নারী নির্যাতনকারী আওয়ামী দোসর বদিউজ্জামান বাবুল ও তার সহযোগিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনগণ।
দলীয় প্রভাব খাটিয়ে বাবুল বিভিন্ন সময় জমি না কিনেই জবরদখল করে বালু ভরাট করে ফেলতো। কেউ প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে হয়রানি করতো। এমন কি হামলা চালাতেও দ্বিধা করেনি সে। এসব নানা অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসি ভূমিদস্যু বাবুলের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠে।
বিক্ষুব্ধ এলাকাবাসি বাবুলকে গ্রেফতারের দাবিতে নওপাড়া মোড়ে মানববন্ধন করেন। এতে বিভিন্ন শ্রেনী-পেশার সাধারণ মানুষ অংশগ্রহন করেন। এসময় মানববন্ধন বক্তব্য রাখেন, স্থানীয় এইচ এম এরশাদ, আজিজুল হক রতন (মেম্বার), মাকসুদ তালুকদার, জালাল উদ্দীন মাস্টার, জিহাদ চৌধুরীসহ অনেকেই ।
বদিউজ্জামান বাবুলের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে ভোক্তভোগী নারী সালেহা বেগম বলেন, এই ভূমিদস্যু বাবুল আওয়ামী লীগ সরকার আমলে আমাকে ও আমার প্রতিবন্ধী মেয়েকে বিভিন্ন সময় নির্যাতন করতো। একপর্যায়ে সে আমার জমি দখল করে নেয়। আমি সরকারের কাছে এই জুলুমবাজ বাবুলের গ্রেফতার ও বিচার চাই।
আবুল হাসিম আজাদ নামে আরেক ভোক্তভোগী বলেন, এই বাবুল আমাদের সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। বিভিন্ন জায়গায় মানুষকে নির্যাতন করে তাদের জায়গা জমি দখল করেছে। বিগত ফ্যাসিস্ট সরকারে আমলে এই বদিউজ্জামান বাবুল মানুষের উপর র্নিযাতন করেছে। তার বিরুদ্ধে মামলা থাকলেও তাকে কখনোই প্রশাসন গ্রেফতার করেনি। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করি।
এবিষয়ে জানতে অভিযুক্ত বদিউজ্জামান বাবুলকে একাদিক বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট সময় :