ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

দাউদকান্দিতে ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ শনিবার তাদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের সড়কের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে নীল-হলুদ রঙের, রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি পিকআপসহ ৭ জনকে আটক করা হয়। তবে ডাকাত দলের আরও ৭-৮ জন সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চক্রের সর্দার সাদ্দাম হোসেনের বসতবাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাদ্দাম হোসেন (৩২), ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার ছেলে; মো. সুমন (৩০), কুমিল্লা কোতোয়ালি উপজেলার আলেখারচর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে; মো. দুলাল মিয়া (২৮), কুমিল্লার বুড়িচং উপজেলার আলতাব আলীর ছেলে; মো. সোলেমান রুবেল (৩৫), ফেনী সদর উপজেলার রামপুর গ্রামের আবুল কাসেমের ছেলে; ফকির আহমেদ আলাউদ্দিন (৫৫), নোয়াখালী কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে; মামুনুর রশিদ সোহাগ (৩৫), লক্ষ্মীপুর রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এবং মো. শাহীন (২৫), ভোলা চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের শাহজাহানের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় (ডাকাতির প্রস্তুতি ও ডাকাতি সংঘটনের অভিযোগে) এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত এই ডাকাত চক্রের সদস্যদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাউদকান্দিতে ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

আপডেট সময় :