দেওয়ানগঞ্জ সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরন
- আপডেট সময় : ৩২৮ বার পড়া হয়েছে
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ও বাহাদুরাবাদ ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়। উক্ত লিফলেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজেদুল ইসলাম বাদল। দেওয়ানগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃআফরোজ জ্জামান মোহাম্মদ আজিজ ও দেলোয়ার হোসেন সদস্য হেলাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন বাহাদুরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ হযরত আলী ও চিকাজানি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম। প্রধান অতিথি ২ টি ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন প্রতিটির দোকান ও হাট বাজারে প্রতিটি মানুষের কাছে ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।














