‘নজরুল সিটি পৌরসভা দিয়ে শুরু করা হবে’
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিতব্য ‘নজরুল সিটি’ ত্রিশাল পৌরসভা দিয়ে বাস্তবায়ন শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
তিনি বলেন, ত্রিশাল পৌরসভা কে একটি আধুনিক ও উন্নত নগর হিসেবে বাস্তবায়নে মহাসড়কে ওভারব্রীজ বাস্তবায়নের পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। বিল্ডিং ডিজাইনের নিয়মনীতি মেনে ভবন নির্মাণের কাজ বাস্তবায়নের আহবান জানিয়ে তিনি বলেন পৌরসভার কোড মেনে যারা ভবন নির্মাণ করেনি তাদেরকে নোটিশ প্রদানের নির্দেশ প্রদান করেন।
দ্রুত সময়ের মধ্যে পৌর এলাকায় লাইটিং ব্যবস্থা মেরামতের নির্দেশ প্রদান করে তিনি পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের যথা নিয়মে অফিস করার আহবান জানান। যারা যথাযথ সময়ে অফিস না করবেন এবং পৌরসভার জনসাধারণ সেবা বঞ্চিত হয় তবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী প্রদান করেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
পৌরসভার নাগরিকদের জীবন মানোন্নয়নে সরকারের কাছ থেকে বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হবে এবং পরিচ্ছন্ন একটি পৌরসভা উপহার দেওয়া হবে বলে ঘোষণা দেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
তিনি শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন কার্যক্রম বিষয়কে তরান্বিত করতে ত্রিশাল পৌরসভার নাগরিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ত্রিশাল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোস্তফা রুবেল, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম, আনিছুজ্জামান মৃধা, জিয়াউল হক জামিল, আব্দুল আউয়াল ফরাজি, আব্দুল মতিন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমিনুল ইসলাম খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোশারফ হোসেন মিলন প্রমূখ বক্তব্য রাখেন।


















