ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‎নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, সমতা ও ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
‎উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল—“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
‎উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নারী সংগঠনের প্রতিনিধিরা।
‎অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন, একটি টেকসই ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীর শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
‎আলোচনা সভা শেষে নারীর অধিকার, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট সময় :